বিবরণ
সবাই মিলে কাজ করে ছোট-বড় সবার কাছ থেকে যে উৎসাহ-উদ্দীপনা পেলাম তার হিসাব সত্যিই করা যাবে না। ইকরিমিকরি দলের ডাকে এবার সাড়া দিয়েছেন হাসান আজিজুল হক, সেলিনা হোসেন, মুহম্মদ জাফর ইকবাল স্যারদের মতো গুণীজন। তাদের সাথে নিয়ে এবং অসংখ্য বন্ধুর লেখা ও ছবি দিয়ে সাজানো হলো এবারের জ্যৈষ্ঠ সংখ্যা। এই সংখ্যায় ঈদ আনন্দের সাথে যোগ হয়েছে দুটো বাড়তি আনন্দের দিন। মা দিবস এবং কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। মা এবং বিদ্রোহী কবিকে নিয়েও থাকল বেশ কিছু আয়োজন। এ যাত্রায় বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের ইকরিমিকরি বন্ধুদের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা। সব্বাইকে ঈদের শুভেচ্ছা।







রিভিউ
There are no reviews yet.