ছোটদের মাসিক পত্রিকা । বৈশাখ ও ঈদ ১৪৩৩। মে ২০২৬

Price range: ৳ 100.00 through ৳ 150.00

এবারের সংখ্যাটি আরো অনেক বর্ণাঢ্য আকারে করার ইচ্ছা ছিল। নানা কারণে হয়ে উঠল না। কিন্তু বরাবরের মতো তোমাদের সবার প্রাণবন্ত অংশগ্রহণে প্রকাশিত হলো বর্ণিল বৈশাখ ও ঈদ সংখ্যা। সময়টা কেন যেন খুব ভালো যাচ্ছে না পৃথিবীজুড়ে। আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই। সুন্দর নির্মল পরিবেশ চাই। বুক ভরে নিঃশ্বাস নিতে চাই। বিষমুক্ত খাবার চাই। সামাজিক নিরাপত্তা চাই। সব শিশুদের সমান সুরক্ষা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাই। যেকোনো দুর্যোগে শিশুরাই সবার আগে ক্ষতিগ্রস্ত হয়। সেটা যুদ্ধ হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, পরিবেশ জলবায়ুর সমস্যা হোক, যাহোক । যে হামের কবল থেকে আমাদের দেশ প্রায় মুক্ত হয়ে গিয়েছিল, সেই হামে এবার শিশুরা মারা যাচ্ছে। আমরা সবাই মিলে সচেতন হয়ে এসব রোগবালাই ও সামাজিক নানা অসুখ থেকে মুক্তি চাই। এ জন্য ছোট–বড় সবাই মিলে একযোগে কাজ করতে হবে।

SKU: প্রযোজ্য নয় Categories: , , ব্র্যান্ড: Product ID: 22112

বিবরণ

তোমরা লেখাপড়া করো, স্কুলে যাও ঠিক আছে; কিন্তু নানা রকম পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমেও নিজেদের যুক্ত করবে, একে অন্েযর প্রতি সহানুভূতিশীল হবে। মানুষ, জীবজন্তু, গাছপালা, পরিবেশ সবার প্রতি এবং তা শুরু করতে হবে মা–বাবা ও পরিবারের হাত ধরেই। তারপর, স্কুল, বন্ধুবান্ধব, বৃহত্তর পরিবার, সমাজ, দেশ, বিশ্ব। চারপাশ সম্পর্কে আমাদের নিজেদের সচেতন করতে হবে, অন্যদের প্রতি ভালোবাসা, সহানুভূতিশীল হওয়া, বিপদে–আপদে পাশে থাকা— এসব ভাবনা এবং ছোট ছোট কাজ আমাদের ছোট ছোট সমস্যা সমাধানের কৌশল শিখতে সাহায্য করবে। আর এভাবেই একদিন আমরা বড় বড় সমস্যা সমাধানও করতে শিখব। এবারের সংখ্যায় আধারা নামের ছোট্ট একটা মেয়ের গল্প আছে, তার বাড়ি মেক্সিকোতে। নিজেকে কীভাবে সে আপ্রতিরোধ্যভাবে গড়ে তুলেছে— মাত্র ১১ বছর বয়সে সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে সেই গল্প। একজন মানুষ কতটা সহানুভূতিশীল হলে ৫০ বছর ধরে মাত্র ১ টাকায় শিশুদের পড়ালেখা শেখাতে পারেন, এ রকম বিচিত্র সব বিষয় নিয়ে এবারের আয়োজন। ভালো থেকো।

বইয়ের বিবরণ

Book name

ছোটদের মাসিক পত্রিকা । বৈশাখ ও ঈদ ১৪৩৩। মে ২০২৬

Price

পিডিএফ – ১০০ টাকা, প্রিন্ট – ১৫০ টাকা

Edition

মার্চ ২০২৬

Number of page

৫৬

Paper

কভার ১৭০ গ্রাম আর্ট কার্ড, ভেতরে ১২০ গ্রাম আর্ট পেপার

Lamination

কভার

রিভিউ

There are no reviews yet.

Be the first to review “ছোটদের মাসিক পত্রিকা । বৈশাখ ও ঈদ ১৪৩৩। মে ২০২৬”

Your email address will not be published. Required fields are marked *

উপরে যান