ছোটদের মাসিক পত্রিকা । ফাল্গুন ১৪৩২। মার্চ ২০২৬

Price range: ৳ 100.00 through ৳ 150.00

ঈদ আসছে, খুশিতে মন উড়ছে। ইকরিমিকরিরও খুব আনন্দ হচ্ছে তোমাদের জন্য আরও একটি ঈদ সংখ্যা উপহার দিতে পারছে। এ সংখ্যার বড় উপহার একসঙ্গে অনেকগুলো গল্প। তবে আমন্ত্রিত লেখকদের গল্পের জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেকের লেখা আঁকা বাদ দিতে হয়েছে। সেগুলো পরের সংখ্যাগুলোয় ছাপা হবে। কেউ মন খারাপ কোরো না। অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা যত্ন করে তোমাদের লেখা, আঁকা পাঠান। শিশুরা নিজের ভাবনাকে কীভাবে প্রকাশ করছে, সেটাকে ইকরিমিকরি গুরুত্ব দেয়। সে অনুযায়ী তাদের কাজ নির্বাচন করি। অনেক সময় দেখা যায় একটা দারুণ ছবি বাদ পড়ে যায় লো রেজল্যুশনে স্ক্যানের জন্য, অস্পষ্টতার জন্য।

SKU: প্রযোজ্য নয় Categories: , , ব্র্যান্ড: Product ID: 22092

বিবরণ

সামনে বৈশাখ সংখ্যা আসছে। বৈশাখ নিয়েও জম্পেশ একটা সংখ্যা করব সবাই মিলে। লিখতে-আঁকতে বসে যাও। তোমাদের মধ্যে নবম-দশম শ্রেণির যারা ইকরিমিকরি ম্যাগাজিনে সরাসরি এসে কাজ করতে চাও তারা যুক্ত হতে পারো সম্পাদকীয় টিমে। সবশেষে বিশ্বজুড়ে যুদ্ধের যে দামামা বাজছে, তা বন্ধ হোক। কারণ প্রতিটি যুদ্ধে সবচেয়ে নির্মম শিকার শিশুরাই। এই ঈদে বিশ্বজুড়ে নেমে আসুক শান্তির বারতা।

বইয়ের বিবরণ

Book name

ছোটদের মাসিক পত্রিকা । ফাল্গুন ১৪৩২। মার্চ ২০২৬

Price

পিডিএফ – ১০০ টাকা, প্রিন্ট – ১৫০ টাকা

Edition

মার্চ ২০২৬

Number of page

৬০

Paper

কভার ১৭০ গ্রাম আর্ট কার্ড, ভেতরে ১২০ গ্রাম আর্ট পেপার

Lamination

কভার

রিভিউ

There are no reviews yet.

Be the first to review “ছোটদের মাসিক পত্রিকা । ফাল্গুন ১৪৩২। মার্চ ২০২৬”

Your email address will not be published. Required fields are marked *

উপরে যান