ছাগল এবং ভেড়া

ছাগল এবং ভেড়া

উঁচু টিলার ওপর উঠে ঘাস খাচ্ছিল এক ছাগল। টিলার পাশ দিয়ে যাচ্ছিল এক নেকড়ে। সে খুবই ক্ষুধার্ত।

চালাক নেকড়ে মধুর সুরে ছাগলকে বলল, ভাই, নিচে নেমে এসো। এখানকার ঘাস আরো মিষ্টি, আরো সুস্বাদু! তা ছাড়া অত ওপর থেকে পড়েও যেতে পারো তুমি!

ছাগলটি ছিল বুদ্ধিমান। বলল, তোমার চালাকি আমি খুব বুঝতে পারছি, নিচে নেমে এলেই তুমি আমাকে খেয়ে ফেলবে। দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলতে নেই।

মন্তব্য করুন

0.0/5

উপরে যান